প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘বগুড়া পদাতিক’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আনন্দময় কিছুক্ষণ’ শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা দক্ষতার সাথে করেন আতাউর রহমান।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বগুড়া রিয়েল এস্টেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রানা প্লাজার পরিচালক মো. সাইরুল ইসলাম। এছাড়া, জাসাস বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামাল পাশা রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বগুড়া পদাতিকের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ছালু ও যুগ্ম সম্পাদক বাদল আকনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে, সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ও আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন