প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূকে হত্যার ঘটনায় জড়িত স্বামী ও শাশুড়িকে তিন বছর পর গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার (২ জুন) ভোরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরের ভাট্টাইধোবা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার জুয়েল মীরের সাথে একই উপজেলার রিক্তা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন ভাবে রিক্তা আক্তারকে স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা নির্যাতন চালিয়ে আসছিল।
এক পর্যায়ে গত ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি রিক্তা আক্তারকে অমানবিক নির্যাতন করে স্বামী জুয়েলসহ পরিবারের সদস্যরা। বেদম মারপিটের ফলে গুরুতর আহত হলে প্রতিবেশীরা রিক্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন নিহত রিক্তা আক্তারের বোনের জামাই হাফেজ আকরাম মাতব্বর বাদী হয়ে স্বামী জুয়েল, শাশুড়ি রীবা বেগমসহ কয়েক জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন।
ঘটনার তিন বছর পর মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী সদরের ভাট্টাইধোবা এলাকা থেকে র্যাব জুয়েল মীর (২৮) ও তার মা রীবা বেগমকে (৪৭) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন