প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন আজ ২৬ অক্টোবর। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরেই নিজের একটি আকর্ষণীয় ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভিডিওতে দীঘির নতুন গ্ল্যামারাস রূপ দেখে অবাক হয়েছেন অনেকেই।
ভিডিওটিতে দীঘিকে দেখা গেছে ভিন্নধর্মী সাজে। হালকা নীল রঙের স্টাইলিশ গাউন, পরিপাটি করে বাঁধা চুল এবং মানানসই সাজে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। পুরো আয়োজনেই ছিল নান্দনিকতার ছোঁয়া। টেবিলজুড়ে জ্বলছিল লম্বা সাদা মোমবাতি, আর মোমবাতির স্ট্যান্ডে ঝুলছিল মুক্তার মালা। সব মিলিয়ে জন্মদিনের আয়োজনটি পেয়েছিল রাজকীয় আবহ।
প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে কখনো সূর্যমুখী ও গোলাপের বড় তোড়া হাতে পোজ দিতে দেখা যায় দীঘিকে, আবার কখনো মোমবাতি নিভিয়ে জন্মদিন উদ্যাপন করতে দেখা যায় তাকে। ভিডিওটির সঙ্গে যুক্ত করা হয়েছে জন্মদিনের বিশেষ সংগীত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’
দীঘির সাজ, অভিব্যক্তি ও আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার বদলে যাওয়া রূপ নিয়েও চলছে আলোচনা।
একসময় শিশুশিল্পী হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন দীঘি। পর্দায় তার মিষ্টি উপস্থিতি এখনো অনেকের স্মৃতিতে অমলিন। সময়ের সঙ্গে সেই ছোট্ট দীঘি এখন চিত্রনায়িকা। তাই জন্মদিনের ভিডিওতে তার নতুন রূপ দেখে পুরোনো দিনের কথা মনে পড়েছে অনেক ভক্তের। একজন মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট দীঘি।’ আরেকজন লিখেছেন, ‘এটা সেই ছোট্ট দীঘি না?’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন