প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম মহানগরে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশন বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে এআই প্রযুক্তির সহায়তায়। ২১৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে যে ডিপিপি প্রস্তুত করা হয়েছে, সে সম্পর্কে মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন। একইসাথে ৪৪৫ কোটি টাকা ব্যয়ে নিরাপদ নগরী ও সৌর বিদ্যুৎ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
চসিক মেয়র বলেন, গতকাল এক সভার মাধ্যমে আমরা পুরো বিষয়টি তুলে ধরেছি। এই প্রকল্প দুটি, এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম এবং নিরাপদ নগরী গড়ে তুলতে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রকল্পের ব্যয় ২১৭ কোটি ৩৩ লাখ টাকা এবং অন্যটির ব্যয় ৪৪৫ কোটি টাকা। নগরের ৫৬টি ট্রাফিক জোন ও ইন্টারসেকশনে এসব ক্যামেরা বসানো হবে।
চসিক সূত্র জানায়, চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য এই প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি অতি গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত ট্রাফিক জোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে স্বয়ংক্রিয় স্মার্ট সিগন্যাল ও ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা স্থাপন করা হবে। বিশেষ করে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি ও লাল বাতি (রেড সিগন্যাল) অমান্যকারীদের শনাক্ত করার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে এই প্রযুক্তিতে। এতে গাড়ির নম্বরপ্লেট চেনার জন্য আধুনিক ডিটেকশন সিস্টেমও থাকবে।
সভায় প্রকল্পের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম এবং আবু সাদাত তৈয়বসহ পরামর্শক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন