প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে গভীর রাতে অবৈধভাবে মাছের রেণু পোনা পাচারের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর অভিযানে ১৩ ব্যারেল মাছের রেণু পোনাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় এক শ্রমিককে গ্রেপ্তার করা হলেও পাচারচক্রের মূল হোতাসহ কয়েকজন পালিয়ে যায়।
জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা এনএসআই উজিরপুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে পাচার করা হচ্ছিল এমন ১৩ ব্যারেল মাছের রেণু পোনাবাহী একটি ট্রাক আটক করা হয়।
এনএসআই সূত্রে জানা যায়, অভিযানের সময় গোয়েন্দা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালকসহ ৬ থেকে ৭ জন ব্যক্তি দ্রুত রাস্তার দুই পাশের ঝোপঝাড়ে লাফিয়ে পালিয়ে যায়। তবে ধাওয়া করে একজন শ্রমিককে আটক করতে সক্ষম হন অভিযানে অংশ নেওয়া সদস্যরা।
প্রাথমিকভাবে জানা গেছে, গোপালগঞ্জের টুলু নামে এক ব্যক্তি এই অবৈধ রেণু পোনা পাচারচক্রের মূল হোতা। তবে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পরে ভোর সাড়ে ৪টার দিকে জব্দকৃত ট্রাক, ১৩ ব্যারেল মাছের রেণু পোনা এবং আটক শ্রমিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন