প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৬ সালের জেলা মজলিসে শুরার অধিবেশনে পূর্ববর্তী (২০২৫-২৬) কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে ২০২৬-২৭ সেশনের জন্য।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাদারীপুর জেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। তিনি নবগঠিত কমিটিটি ঘোষণা করেন এবং শপথ পাঠ করিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্বভার অর্পণ করেন।
নবগঠিত কমিটিতে এস এম আজিজুল হক সভাপতি, মুফতি আল আমীন বিএ ওহাব সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা জামিল হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, এবং সঞ্চালনা করেন মুফতি আল আমীন বিএ ওহাব।
অনুষ্ঠানের শেষের দিকে নবগঠিত কমিটির সফলতা, দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দোয়ার মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন