প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে ১১টি দোকানঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তথ্যমতে এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার সম্পদ এতে পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডটি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী মো. কামরুজ্জামান মিয়া উল্লেখ করেন, ভোরে মো. লেবু মিয়ার মুদি দোকানে একটি বিকট শব্দ শোনা যায়। তারপরেই দোকানের ভিতর থেকে আগুনের দাউ দাউ শিখা বের হতে দেখা যায়। নিমেষের মধ্যে মুদি দোকান, ওষুধের দোকান, চায়ের দোকান, কনফেকশনারী, টেলিকম, কাঁচামাল, কীটনাশকের দোকানসহ মোট ১১টি দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয় জনতা আগুন নিভানোর চেষ্টা চালায়। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. লিটন মিয়া জানান, ভোরে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে তাঁরা আগুন নিভাতে সক্ষম হন।
ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য হিসাব নিকাশ চলছে। তবে নগদ অর্থসহ সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিটের ফলে আগুনের সূত্রপাত হতে পারে। যাদের দোকান আগুনে পুড়ে গেছে, তাদের মধ্যে রয়েছেন মো. লেবু মিয়া, মো. আজিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. নওশা মিয়া, মো. কামরুজ্জামান মিয়া, মো. আল আমিন মিয়া, মো. জাহেদুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. মোহাইমেন, মো. আনারুল ইসলাম, মো. আব্দুর রহমান এবং মো. আল আমিন।
পুড়ে যাওয়া দোকানের মালিক মো. কামরুজ্জামান বলেন, প্রায় সমস্ত দোকানের ঘর ও মালামাল পুড়ে গেছে। এছাড়া অনেকের নগদ অর্থও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকানদারদের মধ্যে অনেকে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ে পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি জানান, চেয়ারম্যানের নিকট থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা চাওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন