প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিন জন শিক্ষার্থী নিহত হয়েছে। এর পাশাপাশি আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কে তথ্য প্রদান করেছে।
পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানান, ১৫ ও ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী স্কুলের ভিতরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে লেইতে প্রদেশের টাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এই ঘটনার সূত্রপাত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আশ্রয় নিচ্ছে। এই সময় তাদের কান্নার আওয়াজ ও চিৎকার শোনা যায়। ঘটনার পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সহপাঠীদের দ্বারা নির্যাতন বা বুলিংয়ের শিকার হওয়ার কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তিনি আরো জানিয়েছেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কিভাবে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে স্কুলের ভিতরে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের প্রক্রিয়াও চলছে।
গ্রেফতার হওয়া দুজনই অপ্রাপ্তবয়ন বয়সী হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল, তবে রাজনৈতিক ও লক্ষ্যভিত্তিক সশস্ত্র সহিংসতার ঘটনাগুলি প্রায়ই ঘটে থাকে দেশটির বিভিন্ন অঞ্চলে। সূত্র: রয়টার্স, বিবিসি, আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন