প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরবের কোচ গিওর্গিওস ডোনিস ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হলো লেন্স ডিফেন্ডার সৌদ আব্দুল্লাহামিদ। এ ছাড়া ফরোয়ার্ড সালেম আল ডাওসারি তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।
এ বছর লেন্সের হয়ে ফ্রেঞ্চ কাপ শিরোপা জিতেছেন আব্দুল্লাহামিদ। তিনি সৌদি আরব দলের একমাত্র খেলোয়াড় যিনি বিদেশী লিগে খেলে থাকেন।
এদিকে আল হিলালের ফরোয়ার্ড আল ডাওসারি ২০২০ সালে এএফসি বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও তিনি মাঠে ছিলেন।
গ্রীক কোচ ডোনিসের মূল ভরসা ৩৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ আল ওয়েসিস। তিনি ক্যারিয়ারে দুই বিশ্বকাপে চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা লাভ করেছেন। আল হিলালের ডিফেন্ডার হাসান টামবাক্তি এবং তার সতীর্থ মিডফিল্ডার মোহাম্মদ কানেরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।
আল কাদসিয়ার মিডফিল্ডার মোহাম্মদ আবু আলশামাত চূড়ান্ত দলে জায়গা করে নিলেও, এশিয়ান চ্যাম্পিয়ন্সে আল আহলির হয়ে খেলার তার যমজ ভাই সালেহ শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন।
রোববার ডোনিসের অধীনে প্রথম ম্যাচে সৌদি ২-১ গোলে ইকুয়েডরের বিরুদ্ধে পরাজিত হয়েছে। বিশ্বকাপের আগে শেষ দুটি ওয়ার্ম-আপ ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো এবং সেনেগাল।
আগামী ১৫ জুন মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে গ্রুপ-এইচ মিশন শুরু করবে সৌদি আরব। এরপর ২১ জুন আটালান্টায় স্পেন এবং ২৬ জুন হিউস্টোনে কেপ ভার্ডের বিরুদ্ধে খেলার পরিকল্পনা রয়েছে।
সৌদি আরবের স্কোয়াড:
গোলরক্ষক: নাওয়াফ আল আকিদি, মোহাম্মদ আল ওয়েসিস, আহমেদ আলকাস...
ডিফেন্ডার: সৌদ আব্দুলহামিদ, জেহাদ থাকরি, আব্দুলেলাহ আল আমরি, হাসান টামবাক্তি, আলি লাজামি, হাসান কেদেশ, মোটেব আল হারবি, নাওয়াফ বুশাল, আলি মাজরাশি, মোহাম্মদ আবু আলশামাত।
মিডফিল্ডার: জিয়াদ আল জোহানি, নাসির আল ডাওসারি, মোহাম্মদ কানো, আব্দুল্লাহ আল খাইবারি, আলা আল হেজি, মুসাব আল জুওয়াইর, সুলতান মানডাশ, আয়মান ইয়াহিয়া, খালিদ আল গান্নাম।
ফরোয়ার্ড: সালেম আল ডাওসারি, আব্দুল্লাহ আল হামদান, ফেরাস আল ব্রিকান, সালেহ আল সেহরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন