প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন মারা গেছে। দেশটির সরকার রোববার এ তথ্য জানিয়েছে।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতদের পরিচয় শনাক্তের কাজ এখনও চলছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে বিপুলসংখ্যক মানুষ একটি সরু সিঁড়ি দিয়ে ভবনটির বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।
অগ্নিকাণ্ডের পর সরকার জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজনের স্থানগুলোতে নিয়মিত ও কঠোর নিরাপত্তা পরিদর্শন চালানোর ঘোষণা দিয়েছে। নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে ব্যর্থ কোনো স্থাপনা পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
কিনশাসায় অগ্নিকাণ্ডের অন্যতম সাধারণ কারণ হিসেবে প্রায়ই ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও স্থাপনাকে দায়ী করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন