প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে নিহত যুবক সানি (২২) হত্যা মামলার মূল আসামি মফিজুলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চিনিকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।
মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার মফিজুল উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহত সানি একই গ্রামের হাদীউল ইসলামের ছেলে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সিপিসি-৩, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সহযোগীতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চিনিকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দিবাগত রাত ৮টার দিকে সানি উপজেলার হিজলীয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রæত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ২৪ এপ্রিল নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদি হয়ে মফিজুলকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪ থেকে ৫ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে এ ঘটনায় পুলিশ এ মামলার ৩জন আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি মফিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন