প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোজতবা খামেনি বর্তমানে নিজ দেশে নেই, এমনটাই দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যদিও এই প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো জায়গার নাম বা তার অবস্থান সম্পর্কে প্রামাণিক তথ্য উল্লেখ করা হয়নি।
টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে বলছে, ইসরায়েলি একটি নিরাপত্তা সূত্রের বরাতে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাথ এই তথ্য প্রকাশ করেছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে আল হাদাথকে ইসরায়েলি সূত্রটি বলেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তৃতীয় পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র চায় যে ইসরায়েল ইরানে কোনো পাল্টা হামলা না চালাক।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।
সেই হামলায় অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন মোজতবা। এরপর ৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।
তবে দায়িত্বগ্রহণের পর থেকে ৫ মাসেরও বেশি সময় ধরে তিনি কেবল লিখিত বিবৃতি দিচ্ছেন। জনসমক্ষে আসেননি এবং এখন পর্যন্ত তার বর্তমান কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এমনকি বাবা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় ও জানাজাতেও মোজতবা উপস্থিত ছিলেন না।
যদিও ওই হামলার পর মার্চ মাসে কিছু পশ্চিমা ও কুয়েতি সংবাদমাধ্যমের দাবি করা হয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় মোজতবাকে চিকিৎসার জন্য গোপনে রাশিয়ায় নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে মস্কোতে। তবে পরবর্তীতে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর অস্বীকার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন