প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। আটক যুবকের নাম রেজাউল করিম (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। রবিবার সকালে কারাবন্দি স্ত্রী আফরোজা আক্তারের (২৩) সঙ্গে দেখা করতে আসেন রেজাউল করিম। তার আচরণ সন্দেহজনক মনে হলে কারা কমপ্লেক্সের আরপি চেকপোস্টের কারারক্ষীরা তার শরীর তল্লাশি করেন। এ সময় তার কাছে বিশেষ কৌশলে লুকিয়ে থাকা ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন