প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। ট্রাম্পের দাবি, মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’। তিনি এই মন্তব্যটি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে করেছেন, যা ইরানে তৃতীয় দফায় রাতভর হামলার পরে হয়েছে।
ট্রাম্পের ভাষ্য মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার দাবি অনুসারে, এ হামলায় দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের প্রাণহানি ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নৌবাহিনী বর্তমানে আর কার্যকর অবস্থা নেই, এবং বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি, তিনি বলেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি আরও দাবি করেছেন, যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের হত্যা করা হয়েছে এবং তারাও শেষ হয়ে গেছেন। বক্তব্য দেওয়ার সময়, ট্রাম্প ‘খামেনি’র পরিবর্তে ভুল করে ‘খোমেনি’ নামটি উচ্চারণ করেন। উল্লেখ্য, খোমেনি ১৯৮৯ সালে মারা যান। অন্যদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
ট্রাম্প পরবর্তীতে বলেন, ‘তার ছেলেও (মোজতবা খামেনি) ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন।’ তার দাবি, মোজতবা বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলা শুরুর পর মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই দিন তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারাত্মক আহত হন এবং তার পিতা নিহত হন। ওই হামলার পর থেকে তার অনুপস্থিতি, স্বাস্থ্যবস্থা এবং তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। যদিও ইরান একাধিকবার দাবি করেছে, মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন