প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর, ১১ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে।
বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করা হয়।
সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঝিনাইগাতি উপজেলার গোমড়া সীমান্ত এলাকায় চোরাকারবারীরা নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক একলাখ ৭৩ হাজার টাকা।
বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ভবিষ্যতে এ কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন