প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুম্বাইয়ে পার্কিং সংক্রান্ত একটি কথা-কাটাকাটির কারণে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত অভিনেত্রী সিমরান বুধারূপ। এক ব্যক্তি তার উপর আক্রমণ চালিয়ে মোবাইল ফোন ছুড়ে মারলেও, পুলিশ অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায় ফোনটি ভাঙেনি এমন অজুহাতে। সম্প্রতি, এই নির্মম অভিজ্ঞতার ভিডিও তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন।
সিমরান জানান, পানি পুরির পার্সেল নিতে তিনি একটি ভবনের গেটের সামনে গাড়ি রেখে অপেক্ষা করছিলেন। তিনি নিরাপত্তাকর্মীকে জানান যে, যদি গাড়ি সরানোর প্রয়োজন হয়, তাহলে তিনি তা সরিয়ে নেবেন। কিন্তু ওই দারোয়ান তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। প্রতিবাদ জানালে, সেখানে উপস্থিত আরেক ব্যক্তি এসে তার গায়ে হাত তোলেন এবং তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন।
ভিডিও বার্তায় সিমরান জানান, হেনস্থার পর তিনি দ্রুত পুলিশকে অবহিত করেন, কিন্তু তারা কোনো মামলা বা অভিযোগ গ্রহণ করেনি। তাদের যুক্তি ছিল, যেহেতু মোবাইল ভেঙে যায়নি বা বড় কোনো ক্ষতি হয়নি, তাই অভিযোগের প্রয়োজন নেই। পুলিশের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে সিমরান বলেন, মূল বিষয় ক্ষতি নয়, বরং কোনো পুরুষের একজন নারীর গায়ে হাত তোলার অধিকার নেই।
এই ঘটনার পর অক্ষয় খারোদিয়া ও নিয়তি ফাতনানির মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রকে ট্যাগ করে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।
একটি ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে সিমরান সকল নারীদের এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘কারও আপনাকে ভয় দেখানোর বা অসহায় বোধ করানোর অধিকার নেই। নিজেকে ও নিজের সম্মান রক্ষা করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন