প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এডাব নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রভাত সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আরিফ মিহির, মোহাম্মদ নুরুল ইসলাম খান, মো. হাবিবুর রহমান, মো. মনিরুল ইসলাম মনির, মো. হাজী মোহাম্মদ নাজির খান, কাজল আক্তার, মো. মিজানুর রহমান রনি মল্লিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে এসব সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন