প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলায় গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে অবস্থিত আবু সাঈদের কবর জিয়ারত করেন।
আইনসম্মত কার্যক্রমের অংশ হিসেবে, ছাত্রদল সভাপতি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে। কবর জিয়ারতের পর, শহীদ আবু সাঈদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। ছাত্রদল সভাপতি আবু সাঈদের পরিবারের বিভিন্ন দাবির কথা শোনেন এবং এই দাবিগুলো সরকারী শীর্ষ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এম এম মুসা, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন