প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতান্ত্রিকীকরণ। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
অর্থমন্ত্রী আরো বলেন, দেশের বর্তমান ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে প্রায় দুই বছরের সময় লাগবে। তৃতীয় বছরে হবে উত্তরণের সময়, এবং চতুর্থ ও পঞ্চম বছরে বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করবে।
সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ইউএপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘দ্য ফিসকাল কম্পাস ২০২৬: বিয়ন্ড দ্য নাম্বার্স, শেপিং বাংলাদেশ’স ফিউচার—প্রপোজড ন্যাশনাল বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয় উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেছেন, জনগণের উচ্চ প্রত্যাশার প্রেক্ষাপটে মাত্র দেড় মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের অন্যতম লক্ষ্য হলো বৃহত্তর অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা।
তিনি সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প ও সাংস্কৃতিক সম্পদকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় কারুশিল্প বিশ্ববাজারে তুলে ধরা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন