প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং ইয়েনের দরপতনের কারণে গত জুন মাসে জাপানে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। সরকারি পরিসংখ্যানে শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ফলস্বরূপ, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে।
জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের দাম বাদ দিয়ে হিসাব করলে মূল মূল্যস্ফীতির হার জুন মাসে ১.৬ শতাংশ দাঁড়িয়েছে। পূর্ববর্তী মে মাসে এ হার ছিল ১.৪ শতাংশ। এ হার বাজারের গড় পূর্বাভাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
টোকিও থেকে বেশ কিছু তথ্য সূত্র থেকে জানা যায়, বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালীতে চলমান অবরোধের কারণে আমদানি করা জ্বালানি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি অন্য পণ্যের দামেও প্রভাব ফেলেছে।
এদিকে, মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর কমে রাতারাতি চার দশকের নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর ফলে সম্পদ-স্বল্প জাপানের জন্য তেল, খাদ্যসহ অন্যান্য আমদানিনির্ভর পণ্যের ব্যয় আরও বেড়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব থেকে ভোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জ্বালানি তেল ও বিদ্যুতের ওপর ভর্তুকির ব্যবস্থা নিয়েছেন।
খাদ্য ও জ্বালানির দাম বাদ দিলে জুন মাসে মূল্যস্ফীতির হার ১.৭ শতাংশে দাঁড়িয়েছে। গত মে মাসে এই হার ছিল ১.৮ শতাংশ। এটি বাজারের ১.৮ শতাংশ পূর্বাভাসের তুলনায় সামান্য নিচে অবস্থান করছে।
যৌগিকভাবে সব ধরনের পণ্য অন্তর্ভুক্ত করে হিসাব করা হলে, জুন মাসে মূল্যস্ফীতির হার ১.৭ শতাংশ হয়েছে। মে মাসে এ হার ছিল ১.৫ শতাংশ যা বাজারের পূর্বাভাসের সঙ্গে মিলে যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা পাঁচ মাস ধরে জাপানের মূল মূল্যস্ফীতির হার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান’-এর ২ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে রয়েছে।
গত জুন মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।
তবে আগামী ৩১ জুলাইয়ের বৈঠকে ‘ব্যাংক অব জাপান’ তাদের সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশা করা হচ্ছে। যদিও অধিকাংশ অর্থনীতিবিদ ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর পূর্বাভাস দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন