প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল জাফরুল উলুম আলিম মাদরাসায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মারধরের ঘটনা ঘটেছে। এর ফলস্বরূপ, মাদরাসাটি তিন দিন ধরে বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে, 'বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন থাকবে।'
প্রতিষ্ঠানে ৬০০ শিক্ষার্থীর উপস্থিতি থাকলেও বৃহস্পতিবার যান গেলে কয়েকজন শিক্ষার্থীর দেখা মেলে। এ সময় শিক্ষার্থীরা জানান, 'আমাদের সহপাঠিকে মারধর করা হয়েছে।' তারা আরও জানায়, 'এ ধরনের ঘটনা আরো কয়েকবার ঘটেছে এবং কোন বিচার মেলেনি। আমরা বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন করেছি।'
স্থানীয় ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমাম আজমকে মারধর করে বহিরাগত চাদশ্রী আশ্রাম পাড়া এলাকার হুমায়ুনের ছেলে শান্ত। এই ঘটনার কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত রয়েছেন।
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমাম আজম বলেন, 'আমি নামাজ পড়তে গিয়েছিলাম। এ সময় দুই জন এসে আমাকে নাম জিজ্ঞেস করে। পরে তারা জানায়, আমার বিচার আছে। এরপরই তারা এসে আমাকে মারধর করে। আমি এর সঠিক বিচার চাই।'
এ বিষয়ে অভিযুক্ত তরুণের চাচা বদরুল আহসান বলেন, 'আমি শুনেছি আমার ভাতিজার দ্বারা ওই শিক্ষার্থীকে থাপ্পড় মারে। আমি মনে করি, শিক্ষকরা এই ঘটনাটি সমাধান করতে পারতেন। একজন শিক্ষক শিক্ষার্থীদের উসকানি দিয়েছেন ক্লাস না করার জন্য। আমরা আজ এ বিষয়ে বসব সমাধানের ব্যাপারে।'
অন্যদিকে, ক্লাস বন্ধ থাকার বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন মাদরাসার অধ্যক্ষ মুজিবুর রহমান। তিনি বলেন, 'বাহিরের শান্ত নামের এক তরুণ আমার শিক্ষার্থীকে মারধর করেছে বলে শুনেছি। কিন্তু ঘটনার পর মাদরাসা বন্ধ করে দেওয়া হয়নি, কিছুটা বিশৃঙ্খল বা অগোছালো পরিবেশ তৈরি হয়েছিল মাত্র। আজ বিষয়টি সমাধানের জন্য বসার কথা রয়েছে।'
এদিকে তিন দিন ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, 'প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি তিনি জানেন না।' উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, 'আমি ঘটনাটি শুনেছি। আজ দুই পরিবারকে নিয়ে সমাধানের বসার কথা জানিয়েছে অধ্যক্ষ।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন