প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি পরিষ্কারভাবে জানিয়েছেন, তেহরান দেশের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো উদ্যোগ নেবে না। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্যটি করেন।
গারিবাবাদি বলেন, যুদ্ধে আন্তর্জাতিক আইন নিয়ে আলোচনা করা একটি ‘প্রহসন’। তাঁর মতে, যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক আইন সম্পর্কে শিক্ষিত করার অধিকার রাখে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন নিজেই আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে অন্যদের দিকে উপদেশ দেওয়ার চেষ্টা করে।
উপসাগরীয় ৩ দেশে মার্কিন ঘাঁটি-স্থাপনার প্রেক্ষিতে ইরানের পাল্টা হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, হরমুজ প্রণালির বিষয়েও চলমান উত্তেজনা দেখতে পাওয়া যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ওমানের সঙ্গে প্রণালিটির কিছু অংশের যৌথ মালিকানা থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি যুদ্ধকালীন। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের জন্য অপরিহার্য।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে গারিবাবাদির এই মন্তব্য দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ার ইঙ্গিত দেয় বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন