প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেট মাঠে বিভিন্ন ধরনের অদ্ভুত এবং বিচিত্র কাণ্ড ঘটতে দেখা যায়, এর কোনো ইয়ত্তা নেই। তবে ডারউইন টেস্টে সফরকারী বাংলাদেশ দলের বিপক্ষে যেটা করেছেন ট্রাভিস হেড, সেটি দেখে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট অকপটে স্বীকার করেছেন যে, তিনি নিজের দীর্ঘ ক্রিকেট জীবনে কখনো এমন দৃশ্য দেখেননি। টেস্টের সময় টাইগার স্পিডস্টার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে পড়া হেড গভীর হতাশায় ঝুঁকেন এবং স্টাম্পের বেলটি উঠে গিয়ে তিনি তা আবার ঠিক জায়গায় বসিয়ে দেন।
ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে, হাসান মাহমুদের একটি চমৎকার গুড লেংথ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কাট শট খেলতে গিয়ে অজি ওপেনার হেড ব্যাটের ইনসাইড-এজ করে আউট হন। বলটি সরাসরি স্টাম্পে আঘাত করে। ৩৫ বলের মোকাবেলায় তিনি ১৭ রান সংগ্রহের পর মাঠ ছাড়তে বাধ্য হন। উল্লেখ্য, প্রথম ইনিংসে এই অজি তারকাকে বোল্ড করে সাজঘরের পথে নিয়ে গিয়েছিলেন হাসান মাহমুদই।
কিন্তু বিপত্তি ঘটে আউট হওয়ার পরপরই। উইকেট হারানোর পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন হেড। পরে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করার ঠিক আগে তিনি উল্টো ঘুরে মাটিতে পড়ে থাকা বেলটি নিজ হাতে কুড়িয়ে নিয়ে আবার স্টাম্পের ওপরে রাখেন। মাঠের ভেতরের এমন অভূতপূর্ব দৃশ্যে উপস্থিত সকলেই অবাক হয়ে যান।
ধারাভাষ্যের দায়িত্বে থাকা অজি গ্রেট অ্যাডাম গিলক্রিস্টও হেডের এই কাণ্ড দেখতে পেয়ে বিস্ময় চেপে রাখতে পারেননি। তিনি বলেন, ‘আমার পুরো ক্রিকেট জীবনে কখনো এমন দৃশ্য দেখিনি! একজন ব্যাটার আউট হয়ে এতটাই হতাশ যে, সে ঘুরে দাঁড়িয়ে আবার স্টাম্পের বেল ঠিক করে রেখে যাচ্ছে।’
একসাথে টাইগার পেসারের সুইং এবং নিখুঁত বোলিংয়ের প্রশংসা করে বিশ্বকাপজয়ী সাবেক এই উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘দারুণ! হাসান মাহমুদ আবারও কাজটা করে দেখাল। ওর এই বোলিং এক কথায় অসাধারণ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন