প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকারের ব্যর্থতায় দিল্লিতে হাসিনা প্রেস ব্রিফিং করেছে।’ তিনি এই মন্তব্যটি করেন গত ৭ আগস্ট।
উল্লেখ্য, তিনি বলেছিলেন, ‘দিল্লিতে ফ্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি।’
শুক্রবার বিএনপি জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করার পর সাংবাদিকদের নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি প্রেস রিলিজ সম্পর্কে অন্য কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। তারা তো ঘোষণা দিয়েই করেছে এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করেছে।’
ভারতের হাইকমিশনকে ডাকার বিষয়ে তার বক্তব্য ছিল, ‘সরকারের উচিত ছিল ভারতীয় হাইকমিশনকে ডাকা। ডেকে কঠোরভাবে এর নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তীতে এই ধরনের ঘটনায় সরকারের কী পদক্ষেপ নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এই বিষয়গুলো জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল।’
নাহিদ ইসলাম বলেন, ‘যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভেতর সে প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি, তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ।’
তিনি আরও বক্তব্য রাখেন, ‘তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারেনি। জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। ৯৬ সালেও এটা হয়েছে। এখনো তারা যদি আবার চেষ্টা করে তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে, ইনশাআল্লাহ।’
এই সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন