প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২ নভেম্বর, ২০২৬ : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে।
আজ সোমবার, দিনব্যাপী এই কর্মশালাটি আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায়, ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা এবং হাতে-কলমে অনুশীলন নিয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
এই কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এতে ওবিই কারিকুলামের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনমির প্রয়োগ, কোর্স লার্নিং আউটকামস এর (সিএলও) সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য, নম্বর বণ্টনের যৌক্তিকতা এবং প্রশ্নপত্রে পুনরাবৃত্তি পরিহারের বিষয়ে হাতে-কলমে অনুশীলনের সুযোগ প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন