প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া ৯ বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার করে নিরাপদে কাঠমান্ডুতে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের কাঠমান্ডুতে পৌঁছে দেওয়ার তথ্য জানায় নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, গোরখা জেলার চুমনুব্রি এলাকার জগৎ থেকে মানাসলু বেস ক্যাম্পের দিকে যাওয়ার সময় বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার ফলে ওই বাংলাদেশি ট্রেকাররা আটকা পড়েন। পরবর্তীতে নেপাল সরকারের সহযোগিতায় তাদের উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাস নেপাল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য। এক বিবৃতিতে তারা জানায়, ট্রেকারদের নিরাপত্তা নিশ্চিত করতে নেপাল সরকার ও সংশ্লিষ্ট সবার দ্রুত সাড়া, মানবিক সহায়তা এবং সমন্বিত প্রচেষ্টা প্রশংসনীয়।
দূতাবাস আরও জানায়, এই উদ্ধার কার্যক্রমের অংশ হতে পেরে তারা আনন্দিত। বিপদের মুহূর্তে সহযোগিতা ও সংহতির এই দৃষ্টান্ত বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন