প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে মৃত্যু ঘটেছে মিল্লাত হোসেন (৪২) নামের এক বাংলাদেশি শ্রমিকের। বাংলাদেশ সময় বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃত মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকায়। হাসনাবাদ এলাকার মুন্সিবাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে তিনি।
মিল্লাতের বড় ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘মিল্লাত দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে কাজ করছিল। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে।
কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। পরিবারের কাউকে মানাতে পারছি না। খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আর্তনাদ করছে।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।
তবে ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন