প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা সদরের বকুলতলা মোড়ে আহমেদ পার্সেল সার্ভিস গুদামে র্যাবের অভিযানে ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টায় দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।
র্যাব-১৩ সূত্র জানায়, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর পৌরসভা সরদার পাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের গুদামে অভিযানে যায়। এ সময় গোডাউনে তল্লাশি চালানো হয় এবং ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
এই ঘটনার পর র্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে সদর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার আলামতসহ ৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুত, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন