প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, আধুনিক জীবনযাত্রার মোহে শিক্ষিত মানুষরাই এখন পরিবেশের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষিত সমাজে ওয়ান-টাইম প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার ও বিলাসবহুল গাড়িতে হাইড্রোলিক হর্নের তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যায়।
বৃহস্পতিবার(৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে ধারণ করে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
খলিল আহমেদ বলেন, পরিবেশ আমাদের বিশুদ্ধ বায়ু, সুপেয় পানি, খাবার ও আশ্রয় দেয়। কিন্তু নির্বিচারে গাছ কাটা, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলার কারণে পরিবেশ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলেও মাটি ও পানি দূষিত হচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগাতে হবে, পানির অপচয় রোধ করতে হবে, শব্দদূষণ পরিহার করতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক ইসরাত জাহান।
এর আগে দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মহিলা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন