প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা, ২২ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, সরকারকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করা উচিত এবং এটি অত্যাবশ্যক। তিনি উল্লেখ করেছেন যে, গত ১৭ বছর ধরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, একজন ব্যক্তি অর্থশালী বা বিত্তবান না হলেও, যদি তার জনপ্রিয়তা এবং সমাজে গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এজন্য নির্বাচন কমিশনকে একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।
তিনি বলেন, "আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে- আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই।" আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যা সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব করে তুলেনি। তাই নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার এখন জরুরি।
ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা সম্পর্কে স্পিকার আরও বলেন, এই জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান রির্জাভের সঙ্গে এর তুলনা করা হচ্ছে। আশা করা হচ্ছে ভোলায় আরও গ্যাস ভান্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে। ভোলাবাসী দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং এটি তাদের দীর্ঘদিনের দাবি। এই বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিনদিনের সফর শেষে স্পিকার আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন