প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ২১ আগস্ট ২০২৬ : আজ জেলায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে সীমান্ত গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলাকালীন ভারতীয় শাড়ি, ৯টি বাইসাইকেল, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং রসুন জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের মোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ আট হাজার চারশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় বিজিবির ব্যাটালিয়ন সদর, পদ্মশাখরা, মাদরা এবং বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ অভিযানী দল কলারোয়া উপজেলার গেড়াখালী নামক স্থান থেকে ৯টি ভারতীয় বাইসাইকেল, পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানী দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা নামক স্থান থেকে চার বস্তা ভারতীয় রসুন এবং মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানী দল কলারোয়া উপজেলার রাজপুর ও ভাদিয়ালি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে।
এছাড়া, বাঁকাল চেকপোস্টের বিশেষ অভিযানী দল সাতক্ষীরা সদর উপজেলার ঢালিপাড়া নামক স্থান থেকে শাড়ি ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে। জব্দকৃত সকল মালামালের মোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ আট হাজার চারশ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন