প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১১ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ, ২৭ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। এর মধ্যে একজন নারী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট এক হাজার ৫৪৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল মোট দুই হাজার ৯৪৮ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন