প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পদত্যাগকারী আইন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি, মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
কালের কণ্ঠকে আবদুল জব্বার ভূঞা জানিয়েছেন, ‘কোনো চাপের কারণে নয়, বয়স এবং ব্যক্তিগত কিছু কারণে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আইন পেশায় স্বাধীনভাবে কাজ করব।’
সুলতানা আকতার রুবিও কালের কণ্ঠকে ব্যক্তিগত কারণে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ১৩ আগস্ট মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে তিনি ওই দায়িত্ব পালন করে আসছিলেন।
সরকার গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেয়। এই নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি করেছেন বিএনপিপন্থী একদল আইনজীবী।
তারা নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এই আন্দোলনের মধ্যে গত ৩ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহফুজুর রহমান। এরপর গত ১৬ আগস্ট একই পদ থেকে মো. নুরুল করিমও পদত্যাগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন