প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে যাবেন খাল খননসহ বেশ কিছু কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য। শনিবার (১৩ জুন) সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দর উদ্দেশে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি এক পথসভায় ভাষণ দেবেন।
এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক দর্শন করবেন। প্রধানমন্ত্রী মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষ রোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন।
জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারতের জন্য পেকুয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। বাংলাদশের বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগদান করবেন তারেক রহমান।
চকরিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক অভিমুখে যাত্রা করে মেরিন ড্রাইভ সড়ক এবং সমুদ্র সৈকত দর্শন করে লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন