প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় শাস্ত্রীয় সুরের বাদ্যযন্ত্র তবলায় তাল ও ছন্দ তুলে একটি নতুন রেকর্ড গড়েছে ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলার হোন্নাভারার বিস্ময়বালিকা স্বরশ্রী হেগড়ে। মাত্র ২ বছর ১০ মাস বয়সে, তবলায় ১২টি ভিন্ন তাল বাজানোর পাশাপাশি মুখে সেগুলোর বোল আবৃত্তি করে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ তার নাম অন্তর্ভুক্ত করেছে এই ক্ষুদে শিশু।
সাধারণত, শাস্ত্রীয় সংগীতের তালগুলো আয়ত্ত করতে দীর্ঘ সময়ের অনুশীলন ও মনোযোগের প্রয়োজন হয়। কিন্তু স্বরশ্রী ৩ বছর পূর্ণ হওয়ার আগেই নিখুঁত ছন্দজ্ঞান, সমন্বয় এবং হাতের সুনির্দিষ্ট সঞ্চালনে তা আয়ত্তে এনেছে। এই বিষয়টি সংস্কৃতি অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্বরশ্রীর রেকর্ড গড়ার মুহূর্তের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, শুভ্র সাদা ফ্রক পরে তবলা ও মাইক্রোফোনের সামনে বসে রয়েছে স্বরশ্রী। হাজার হাজার দর্শকের সামনে ছোট ছোট হাতে বাজিয়ে শোনাচ্ছে ভিন্ন ভিন্ন তবলার ১২টি তাল।
স্বরশ্রীর পরিবার সংগীতের সাথে যুক্ত। তার বাবা গুরুরাজ হেগড়ে আদুকালা একজন পেশাদার তবলা বাদক এবং মা শ্রিলতা হেগড়ে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিল্পী। বাবার কাছে শিক্ষার্থীদের তবলা শেখা দেখেই বাদ্যযন্ত্রটির প্রতি তার প্রবল আগ্রহ জন্মায়।
মেয়ের আগ্রহ দেখে তার বাবা-মা তার জন্য বিশেষভাবে ছোট আকারের দুটি তবলা তৈরি করে দেন, যা দিয়ে সে নিয়মিত অনুশীলন শুরু করে। এই আগ্রহ থেকেই ধীরে ধীরে সংগীতচর্চার শুরু হয়, যা এখন অসাধারণ সাফল্যে রূপ নিয়েছে।
এদিকে, স্বরশ্রীর রেকর্ড গড়ার মুহূর্তের ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শিশুটির অসাধারণ প্রতিভা নিয়ে প্রশংসায় মেতেছেন সংগীতজ্ঞ ও নেটিজেনরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন