প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে সাড়ে ৭ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
রোববার (৭ জুন) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির ভিত্তিতে এই খবর সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তারগুলি পরিচালিত হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলি যৌথভাবে এই অভিযানের মাধ্যমে প্রবাসীদের গ্রেপ্তার করেছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপতারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৭০ শতাংশ, ২৮ জন ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার জন্য আরও ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। সাথে সাথে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার জন্য সৌদিতে বসবাসকারী ১৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ১৭ মে সময়ে ১১ হাজার ২৭২ প্রবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়াও আরও ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করার খবর রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সপ্তাহের মধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর ১৪ হাজার ৪৯৫ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বহিষ্কারের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতির জন্য আরও ৮৫০ জনকে প্রয়োজনীয় দপ্তরে পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিয়মিতভাবে সতর্ক করে আসছে।
মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর নিয়মিতভাবে প্রকাশ করছে।
সূত্র : গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন