প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়া মহানগর বিএনপি জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।
বুধবার (১ জুন) বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিলের পূর্বে সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের জনগণকে একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছেন। এর ফলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহসভাপতি মশিউর রহমান শামীম, বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস, রোস্তম আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন