প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ক্যানিয়ন অঞ্চলের ছোট্ট জনপদ বোস্টনবারে নতুন করে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে ফ্রেজার ভ্যালি রিজিওনাল ডিস্ট্রিক্ট অবিলম্বে সেখানে অবস্থানরত অবশিষ্ট বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার বোস্টনবারের দক্ষিণে নতুন একটি দাবানল শুরু হয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, আপনি বিপদের মধ্যে আছেন, নিজের নিরাপত্তার জন্য এখনই এলাকা ত্যাগ করুন। যারা এখনও কমিউনিটিতে অবস্থান করছেন, তাদের অবিলম্বে চলে যেতে হবে।
এছাড়া, বোস্টনবারের দক্ষিণে হেলস গেট এবং স্কাজি ক্রিক ফরেস্ট সার্ভিস রোড এলাকার ক্ষেত্রে আরও কিছু সম্পত্তিকে নতুন করে সরিয়ে নেওয়ার আওতায় আনা হয়েছে। বোস্টনবার ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ক্যানিয়ন অঞ্চলে অবস্থিত।
দাবানলের কারণে হাইওয়ে-১ এর একটি বড় অংশ উভয় দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে হাইওয়ে-৫ ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বোস্টনবার থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের উত্তরমুখী হাইওয়ে-১ দিয়েই যাত্রা করতে বলা হয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন দাবানলটির আয়তন ইতোমধ্যে প্রায় ৩০০ হেক্টর এবং এটি 'আউট অব কন্ট্রোল' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে এবং আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষের মতে, মূলত ব্রান্সউইক ক্রিক দাবানল থেকে ছড়িয়ে পড়া একটি স্পট ফায়ার এটি।
গত সপ্তাহে ব্রান্সউইক ক্রিক এবং আইনসলি ক্রিক দাবানল নিয়ে গঠিত ব্রান্সউইক ক্রিক ওয়াইল্ডফায়ার কমপ্লেক্সের কারণে প্রায় ৪৫০টি সম্পত্তির বাসিন্দাকে সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু কিছু বাসিন্দা সেই নির্দেশ অমান্য করে এলাকায় থেকে গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নির্দিষ্টভাবে কতজন এখনো অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বাস্তুচ্যুতদের সাহায্যের জন্য ক্যামলুপসের ম্যাকআর্থার আইল্যান্ড স্পোর্টস সেন্টারে একটি অস্থায়ী গ্রহণকেন্দ্র স্থাপন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন