প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে পৌরসভার একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আওতায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।
সোমবার গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এক মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আরেক মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২/২৯৩/২৯৪ ধারায় দায়ের করা ৮টি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় দায়ের করা অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থ এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতের জন্যও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন