প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণি এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. ইব্রাহিম হোসেন নামের এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ব্যস্ততম এই সড়কে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক ব্যক্তি ওই নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এতে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজন চিৎকার শুরু করেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনে দায়িত্ব পালনরত সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন ঘটনাটি নজরে পেয়ে তাৎক্ষণিকভাবে ধাওয়া করেন। তার দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় কিছু দূর যাওয়ার পরই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক মো. ইব্রাহিম হোসেন একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন