প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। তিনি আরও উল্লেখ করেছেন যে, তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, সেটি বিশ্বের ইতিহাসে বিরল।
তিনি বলেন, নির্বাচনী ইস্তেহারে যা অঙ্গীকার করা হয়েছিল, তা প্রায় ৮০ শতাংশ পূরণের পথে রয়েছে বিএনপি সরকার। তিনি জানান, পৃথিবীর ইতিহাসে ৪ মাসের মধ্যে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের ঘটনা কোথাও নেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ ইতোমধ্যে অনেক দাবি-দাওয়া পূরণ হতে চলেছে।
তিনি আজ শনিবার সন্ধ্যায় জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেই, ফ্যাসিস্ট হাসিনা নেই। দেশে গণতন্ত্র বিদ্যমান, গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে এবং ন্যায় বিচারও আছে। আপনারা দেখছেন, মাত্র ১ মাসের মধ্যে রামিসা হত্যার চূড়ান্ত বিচারের রায় ঘোষণা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শহীদ তাহমিদের বাবা পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন