প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে হাইজুল হক নিজের পালিত ছাগলের জন্য পাতা ও ডাল কাটতে বাড়ির পিছনের একটি কাঁঠাল গাছে ওঠেন। গাছে ওঠার পর অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া কাউখালী-ভান্ডারিয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চচাপযুক্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে স্পর্শ লাগে। এতে তিনি মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস স্টেশন ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন