প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের হোসেনপুর থেকে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া আরিফ মিয়া, যিনি সালমান নামেও পরিচিত (১৯), হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসুন্ধা নদী থেকে নিহতের কঙ্কালের বিভিন্ন অংশ এবং পরনের গেঞ্জি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালমান ১৮ মে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন তার পরিবার হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। দীর্ঘ তদন্তের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে, পূর্বপরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা ফজলুর রহমান একটি হত্যা মামলা দায়ের করার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাকিব (১৮), মাফি (১৫), রফিক (৪০) ও রমজান মিয়া (৩৫) নামে চারজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, হত্যার পর মরদেহ নরসুন্ধা নদীর কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। পরে তাদের দেখানো স্থানে অভিযান চালিয়ে নিহতের গেঞ্জি, মাথার খুলি, বুকের পাঁজরসহ শরীরের বিভিন্ন অংশের ৭৭টি হাড় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গেঞ্জি দেখে নিহতের বাবা প্রাথমিকভাবে ছেলেকে শনাক্ত করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন