প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের কন্টেইনারের ভিতরে এবং পাশে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।
শুক্রবার দিবাগত রাতে গণমাধ্যমকে তিনি এই তথ্য দিয়েছেন এবং এটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কুরিয়ার অপারেশনের স্থানে একটি কন্টেইনারের ভিতরে ও পাশে আগুনের সূত্রপাত ঘটে। এই আগুন রাত আনুমানিক ১১ টা ২৪ মিনিটে শুরু হয়। আগুনের রিপোর্ট আসার পর, সঙ্গে সঙ্গেই শাহজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং পাশের বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে সেখানে আর কোনো আগুন নেই। অন্য কোনো উৎস থেকে আগুন আসছে কিনা সেটিও দেখা হচ্ছে।
নির্বাহী পরিচালক আরও বলেন, এই অগ্নিকাণ্ডের কারণে আমাদের বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোন প্রকার সমস্যা সৃষ্টি হয়নি এবং ফ্লাইং অপারেশন বর্তমানে চলমান রয়েছে।
শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুন লাগে। এরপর ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক পর্যায়ে রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন