প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাপ্তাহিক হাট পূর্বের নির্ধারিত স্থানে স্থানান্তর করায় বদলে গেছে হাটের চিত্র, স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের চলাচলে।
বুধবার অনুষ্ঠিত সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতারা উপজেলার প্রধান সড়কে দোকান বসানোর পরিবর্তে নিচ বাজার, মাছ বাজার ও লঞ্চঘাট এলাকায় সুশৃঙ্খলভাবে পণ্য ক্রয়-বিক্রয় করেন। ফলে প্রধান সড়ক যানজটমুক্ত থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পেরেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সাপ্তাহিক হাটের দিন প্রধান সড়কের ওপর দোকানপাট বসানোয় তীব্র যানজট সৃষ্টি হতো। এতে ভোগান্তিতে পড়তেন পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নানিয়ারচর জোনের জোন কমান্ডার মোহাম্মদ মশিউর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে হাটটি পূর্বের স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
হাটে আসা এক ক্রেতা রহিম মিয়া বলেন, “প্রতি সপ্তাহেই প্রধান সড়কে হাট বসার কারণে দীর্ঘ যানজট তৈরি হতো। আজ নিচ বাজারে হাট বসায় সেই সমস্যা দেখা যায়নি। আমরা স্বস্তিতে কেনাকাটা করতে পেরেছি।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমানো এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হাট পূর্বের স্থানে স্থানান্তরের ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে ব্যবসায়ীরাও সুশৃঙ্খল পরিবেশে বেচাকেনা করতে পারছেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন