প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দারুল আরকাম মাদরাসার শিক্ষক ও শিক্ষিকারা দেশের বিভিন্ন স্থানে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের বেতন ও ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। দারুল আরকাম মাদরাসার শিক্ষক ও শিক্ষিকাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। যদি মাদরাসা শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রদান না করা হয়, তাহলে সমাজ পিছিয়ে যাবে এবং আদর্শ নাগরিক তৈরির কার্যক্রম ব্যাহত হবে।
দারুল আরকাম মাদরাসার শিক্ষক ও শিক্ষিকারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা সমাধানে দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা এবং অনুদান প্রদান অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন।
ইফার প্রকল্প পরিচালক মো. আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে এবং সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের সিনিয়র সদস্য মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ইফার বোর্ড সদস্য মুফতি আজাহারুল ইসলাম, ইফা বোর্ড সদস্য মুফতি শরীফ উল্লাহ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইফা সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ইফা পরিচালক মো. মহিউদ্দিন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নাল আবেদী, প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারি। মতবিনিময় সভায় দারুল আরকাম মাদরাসার শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল ও উপবৃত্তির ব্যবস্থা করতে হবে।
দারুল আরকাম মাদরাসার শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি পর্যন্ত উন্নীতকরণ, প্রয়োজনীয় শিক্ষক ও সহায়ক কর্মী নিয়োগ প্রদান, শিক্ষক ও শিক্ষিকাদের বেতন-ভাতা মাসিক ভিত্তিতে পরিশোধ, ২০২০ সালের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, প্রতিটি মাদরাসার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনবলের সমপরিমাণ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করার দাবি জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন