প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা জানিয়ে জেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, সোমবার (১ জুন) হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চণ্ডীপর্দী এলাকার বরকত শেখের সাত মাস বয়সী ছেলে আয়ান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার শিশুটি মারা যায়।
অপরদিকে, ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার রাফসান শেখের দুই বছর বয়সী কন্যা আদিবা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ১৯০ জন।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, ঈদের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ গ্রামের বাড়িতে ফেরায় হামের সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে তারা আশাবাদী, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং রোগীর সংখ্যাও কমে আসবে।
তিনি আরও জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়া ইতিমধ্যেই জেলায় টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ২০ জন মারা গেছে। তাদের বাড়ি ফরিদপুরসহ আশপাশের জেলায়। গত ০১ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত দুই হাজার ২৩৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এর মধ্যে এক হাজার ৯১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন