প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিত সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া এমপি।
এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইলের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল বাসেত মিঞা প্রমুখ।
সভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতিরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান। সেইসাথে শিক্ষকদের বদলি কার্যক্রম পুনরায় চালুর আহ্বানও জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন