প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য এবং ভৌগোলিকভাবে যৌক্তিক অবস্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরাঞ্চলে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হচ্ছে। এই হরতালের ফলে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করছে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন পরিষদ।
হরতালের অংশ হিসেবে আন্দোলনকারীরা উপজেলার অন্তত ৮টি স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে ঢাকার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
এতে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনকারীরা বলেন, "আমাদের দাবি একটাই— উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন