প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।
তিনি জোর দিয়ে জানিয়েছেন, দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তার সার্বভৌম অধিকার থেকে পিছু হটবে না।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে শুধু অস্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।
তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান কখনোই কোনো অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটবে না।’
গালিবাফ এই জলপথকে যুদ্ধের সময় আল্লাহ প্রদত্ত একটি ঐশ্বরিক উপহার এবং ইরানের ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে বর্ণনা করেন।
তিনি আরো বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ছেড়ে দেবে না।
বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার।’
সূত্র: প্রেস টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন